পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) তাদের রাজস্ব খাতে বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। সমুদ্রগামী জাহাজে নাবিক হওয়ার সুযোগ, সরকারি-বেসরকারি মেরিটাইম প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান। আগ্রহী প্রার্থীদের পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের (www.prstu.ac.bd ) ‘CAREER’ মেন্যু বা সরাসরি নিয়োগ পোর্টালে (recruitment.prstu.ac.bd ) অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগ ও দপ্তরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী পদে মোট ২৩টি ক্যাটাগরিতে ২৯ জন কর্মী নিয়োগ দেওয়া হবে।
বাংলাদেশের প্রকৃত নাগরিকেরা নির্ধারিত অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, এই বিজ্ঞপ্তির ক্রমিক নম্বর ১, ২ ও ১৮-এ উল্লেখিত পদের জন্য পূর্বে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই।
পদভিত্তিক বিবরণ ও বেতন স্কেল
- পরিচালক (অর্থ ও হিসাব): ১টি। বেতন স্কেল: ১,১৩,০০০–১,৪৮,৮০০ টাকা (গ্রেড-৩)।
- উপপরীক্ষা নিয়ন্ত্রক: ১টি। বেতন স্কেল: ৮৬,০০০–১,৩৯,৭০০ টাকা (গ্রেড-৫)।
- সহকারী অধ্যাপক (গণিত): ১টি। বেতন স্কেল: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা (গ্রেড-৬)। (উচ্চ পদে কোনো প্রার্থী পাওয়া না গেলে নিম্ন পদ অর্থাৎ প্রভাষক (গণিত), গ্রেড-৯, বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকায় নিয়োগ দেওয়া হতে পারে)।
- হিসাবরক্ষণ কর্মকর্তা, অডিট অফিসার, সহকারী প্রোগ্রামার, সহকারী গ্রন্থাগারিক ও সিকিউরিটি অফিসার: প্রতিটি ১টি করে পদ। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
- সহকারী প্রকৌশলী (সিভিল): ২টি। বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা (গ্রেড-৯)।
- প্রশাসনিক কর্মকর্তা, স্টোর অফিসার, উপসহকারী প্রকৌশলী (সিভিল, মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল) এবং নার্স: প্রতিটি ১টি করে পদ। বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা (গ্রেড-১০)।
- ডাটা এন্ট্রি অপারেটর, ক্যাটালগার, প্লাম্বার: প্রতিটি ১টি করে পদ। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- গাড়িচালক: ২টি পদ। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট: ৩টি পদ। বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা (গ্রেড-১৬)।
- অফিস সহায়ক: ৩টি পদ। বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা (গ্রেড-২০)।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়সসীমা
সহকারী অধ্যাপক (গণিত) পদের জন্য সংশ্লিষ্ট বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।
আবেদনকারীর এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫.০০-এর মধ্যে ন্যূনতম ৪.২৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ ৪.০০-এর মধ্যে ন্যূনতম ৩.৫০ বা ১ম শ্রেণি থাকতে হবে। স্নাতকোত্তর ডিগ্রিসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রভাষক হিসেবে ন্যূনতম ৩ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা এবং স্বীকৃত জার্নালে ন্যূনতম ৩টি প্রকাশনা থাকতে হবে। (এমফিলধারীদের ২ বছর ও পিএইচডিধারীদের ১ বছরের অভিজ্ঞতা প্রয়োজন)। কর্মকর্তারা (গ্রেড ৩, ৫, ৯ ও ১০): পদানুযায়ী সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/স্নাতক/বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা/এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পরিচালক (অর্থ ও হিসাব) পদের জন্য সর্বোচ্চ বয়স ৫৫ বছর এবং উপপরীক্ষা নিয়ন্ত্রক পদের বয়স সর্বোচ্চ ৪৫ বছর। কর্মচারীরা (গ্রেড ১৬ ও ২০): ক্যাটালগার পদে স্নাতক বা এইচএসসিসহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা; ডাটা এন্ট্রি অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট পদে এইচএসসিসহ ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণ ও নির্দিষ্ট টাইপিং স্পিড; প্লাম্বার পদে এইচএসসিসহ ট্রেড কোর্স বা।
অন্যান্য পদের ক্ষেত্রে পদভেদে সংশ্লিষ্ট বিষয়ের ওপর ডিগ্রি ও অভিজ্ঞতা আবশ্যক।
৩ থেকে ২২ নম্বরের পদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর নির্ধারণ করা হয়েছে, তবে পিবিপ্রবিতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
এছাড়া পদভেদে প্রয়োজনীয় কারিগরি অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনার প্রশিক্ষণ বা সনদপত্র থাকা বাধ্যতামূলক। পদভেদে অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনা/প্রশিক্ষণের শর্তাবলী প্রযোজ্য।
উল্লেখ্য, শিক্ষক নিবন্ধন পরীক্ষার মতো বিভিন্ন ক্ষেত্রে সিলেবাসের পরিবর্তন বা ৩ ধাপের নিয়োগ প্রক্রিয়া বর্তমানে আলোচিত হলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিয়োগ বিধিমালার ভিত্তিতেই এই পরীক্ষা পরিচালিত হবে।
আবেদন পদ্ধতি ও ফি
- শিক্ষক পদ (সহকারী অধ্যাপক/প্রভাষক): ২০০ টাকা।
- কর্মকর্তা ও কর্মচারী পদ: গ্রেড ৩–১০–এর জন্য ২০০ টাকা; গ্রেড ১১–১৩–এর জন্য ১৫০ টাকা; গ্রেড ১৪–১৬–এর জন্য ১০০ টাকা এবং গ্রেড ১৭–২০–এর জন্য ৫০ টাকা।
গুরুত্বপূর্ণ সময়সূচি
- অনলাইন আবেদন শুরুর তারিখ: ৮ নভেম্বর ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ২২ নভেম্বর ২০২৬, রাত ১২:০০টা পর্যন্ত।
- হার্ড কপি জমা: সফলভাবে অনলাইনে আবেদন দাখিলের পর আবেদনপত্রের প্রিন্ট কপি (শিক্ষক পদের জন্য ৫ কপি এবং কর্মকর্তা ও কর্মচারী পদের জন্য ২ কপি) আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪:০০টার মধ্যে রেজিস্ট্রার, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর পৌঁছাতে হবে।
- নবম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ৩ ধাপে, আসতে পারে সিলেবাসে পরিবর্তন।
- বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে ১১১৭ পদে নিয়োগ, সবচেয়ে বেশি জেনারেল নার্স ৪০০।
সূত্র: প্রথম আলো








