ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ: আটক ২

প্রকাশ:

রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। অভিযানের সময় অভিযুক্তদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতদের বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন