ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা: বাড়ছে রাজনৈতিক বিতর্ক

প্রকাশ:

জুলাই মাসের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরে আসার পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন তার দলের নির্বাসিত নেতারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্যানুযায়ী, ভারতে স্বেচ্ছানির্বাসনে থাকা শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। তার প্রত্যাবর্তনের প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী এরই মধ্যে গোপনে দেশে ফিরেছেন বলেও দাবি করেছেন তার সহযোগীরা। ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে স্বেচ্ছানির্বাসনে রয়েছেন হাসিনা। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত একটি কথিত হত্যাকাণ্ডের মামলায় তার বিরুদ্ধে বিচার চলছে।

চলতি সপ্তাহের শুরুতে শেখ হাসিনার পক্ষে একজন ব্রিটিশ আইনজীবী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে তার জন্য পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানিয়েছেন। গত বছরের আগস্টে ক্ষমতা থেকে অপসারিত হওয়ার পর থেকে তিনি দিল্লিতে অবস্থান করছেন। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই বিপ্লব দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন; ওই সহিংসতায় আনুমানিক ১৪০০ মানুষের প্রাণহানি ঘটেছিল। ওই দমন-পীড়নে আনুমানিক ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল। চলতি সপ্তাহে নতুন পাসপোর্টের জন্য আবেদন করার পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার দেশে ফেরার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। দ্রুত এসব নথি দেওয়ার অনুরোধ জানিয়ে লেখা ওই চিঠিটি গার্ডিয়ানের হাতে এসেছে।

শেখ হাসিনার এই উদ্যোগকে ‘হাস্যকর’ হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে তিনি স্পষ্টভাবে জানান, শেখ হাসিনাকে কোনোভাবেই পাসপোর্ট দেওয়া হবে না। প্রতিমন্ত্রী বলেন, একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তিনি নতুন পাসপোর্ট পাওয়ার আইনি অধিকার রাখেন না। সরকার ভারতকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, বন্দিবিনিময় চুক্তির আওতায় তাকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে। তাদের অনেককে শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দিল্লিতেও ডাকা হয়।

ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি আমিনুল ইসলাম এ বিষয়ে আইনি অবস্থান তুলে ধরে বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক হওয়ায় শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। এছাড়া আপিলের সময়সীমা পার হয়ে যাওয়ায় দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ড কার্যকরের মুখোমুখি হতে হবে। অন্যদিকে, কলকাতার অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানান, যদি পাসপোর্ট না পাওয়া যায়, তবে ট্রাভেল পাশের জন্য আবেদন করবেন হাসিনা।

আওয়ামী লীগের নির্বাসিত নেতাদের একাংশ মনে করেন, দেশে ফিরলে কারাগারে যাওয়ার সম্ভাবনা থাকলেও তারা রাজনৈতিক লড়াই চালিয়ে যেতে বদ্ধপরিকর। দলের জ্যেষ্ঠ এক নেতার দাবি, দলের অনেক নেতাই অনুপস্থিতিতে সাজাপ্রাপ্ত হলেও জনগণের কাছে ফিরে গিয়ে আন্দোলন করতে চান। গত সেপ্টেম্বরে সাবেক সংসদ সদস্য মুস্তাক আহমেদ রুহি দেশে ফেরার পরপরই একটি হত্যা মামলায় গ্রেফতার হন, যা তাদের ঝুঁকি সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। যদিও আইনি ও রাজনৈতিক বাস্তবতা ভিন্ন। এতে দুদেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে শেখ হাসিনার ফেরার ঘোষণাকে ‘রাজনৈতিক স্টান্টবাজি’ বলে উড়িয়ে দিচ্ছেন বিরোধী দলের নেতারা। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, পুলিশ-প্রশাসন যখন তার নিয়ন্ত্রণে ছিল, তখনই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। এখন তার ফেরার মতো সক্ষমতা নেই। এটি কেবল দলীয় কর্মীদের চাঙা করার অপচেষ্টা মাত্র।

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ইতিহাসে এমন কোনো নজির নেই যেখানে গণঅভ্যুত্থানে সরকার পতনের পর কোনো অনুশোচনা ছাড়াই নেতারা ফিরে আসতে পেরেছেন। তার মতে, শেখ হাসিনার সাহসের ভিত্তি ছিল ফ্যাসিবাদী ক্ষমতাকাঠামো, যা এখন বিলুপ্ত। সাধারণ মানুষ এসব অপপ্রচারে কান দিচ্ছে না।

বার্তা সংস্থা এপিকে ই-মেইলে দেওয়া এক বার্তায় শেখ হাসিনা জানিয়েছেন, ‘মৃত্যুই যদি আমার নিয়তি হয়, তবে আমি নিজের দেশের মাটিতে নিজের মানুষের মাঝেই মরতে চাই।’ তবে শেখ হাসিনার এই প্রত্যাবর্তনের ইচ্ছা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন অস্থিরতার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম এখনো নিষিদ্ধ থাকায় এবং হাজার হাজার নেতাকর্মী কারাবন্দি হওয়ায় পরিস্থিতি বেশ জটিল।

ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে অটল রয়েছে বাংলাদেশ সরকার। ভারতের দিকে সরাসরি চাপ প্রয়োগ করা হলেও, এখন পর্যন্ত নয়াদিল্লি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। দুদেশের সম্পর্কের বর্তমান টানাপোড়েনের পেছনে এটি একটি বড় কারণ হিসেবে দাঁড়িয়েছে।

শেয়ার করুন