কুষ্টিয়ায় নিজের বাড়িতে হামলার নেপথ্যে আওয়ামী লীগের হাত দেখছেন নুসরাত

প্রকাশ:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে গত মঙ্গলবার দিবাগত রাতে সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের পৈতৃক বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও হামলার ঘটনা ঘটেছে। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও এমপি নুসরাত জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডের দিকে পর পর চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। হামলার ধরন দেখে এটি পেট্রোল বোমা হামলা বলেই মনে হচ্ছে। যদিও তিনি চূড়ান্ত তদন্তের অপেক্ষায় রয়েছেন, তবে ঘটনার পেছনে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকার সন্দেহ প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, মধ্যরাত্রে যদি সিসিটিভির সময়টাকে ধরি, তাহলে ১২টা বেজে ১৫ মিনিট ৩০ সেকেন্ডে আমার বাড়িতে পরপর চারটি ব্লাস্ট হয়। ব্লাস্টের ধরন-ধারণ এবং প্রকার দেখে মনে হচ্ছে এটি পেট্রল বোমার আঘাতে হয়েছে। নুসরাত বলেন, এ বাড়িতেই আমি বড় হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার বাড়ির আর কিছুই অবশিষ্ট নেই। এই নেত্রী বলেন, মানুষ মনে করে সংসদ সদস্য যারা রয়েছেন কিংবা নীতি-নির্ধারণী পর্যায়ে যারা থাকেন, তারা হয়তো অনেক বেশি বিশেষ। স্থানীয় কোনো কারণের সম্ভাবনা আছে কি না- এমন প্রশ্নে নুসরাত বলেন, আমি আমার স্থানীয় লোকজনকে, আমার এলাকাবাসীকে সন্দেহ করি না।

নুসরাত তাবাসসুম বলেন, এই বাড়িটি কোনো পরিত্যক্ত ভবন নয়, বরং তার শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত বসতবাড়ি। এখানে তাদের পরিবারের দেখাশোনায় একটি অসহায় পরিবার বসবাস করত এবং সেখানে গবাদিপশুর খামারও ছিল। ভয়াবহ এ হামলায় বাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে একটি শিশু আহত হয়েছে এবং খামারের বেশ কিছু গবাদিপশু প্রাণ হারিয়েছে। নুসরাত আক্ষেপ করে বলেন, দৌলতপুর উপজেলায় দমকল বাহিনী না থাকায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই এমপি বলেন, এ বাড়িটি একেবারেই পরিত্যক্ত নয়। এ বাড়িটিতে একটি অসহায় পরিবার থাকতেন, যারা আমাদের সঙ্গে প্রায় পাঁচ ছয় বছর ধরে আছেন। তারা আমাদের পরিবারেরই অংশ হয়ে গিয়েছেন। কারণ আমাদের হাতে ইতোমধ্যেই যথেষ্ট পরিমাণে প্রমাণ এবং আলামত রয়েছে।

পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, ঘটনার খবর দেওয়ার প্রায় এক ঘণ্টা পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

ঘটনার ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়নি। তার ভাষ্য, পুলিশের সাধ্য অনুযায়ী যতটুকু সম্ভব তারা পাহারা দিয়েছে, যদিও এখনো আলামত সংগ্রহ করতে পারেননি এবং ঘটনার প্রায় ১২ ঘণ্টা হয়ে গিয়েছে।

তিনি আশা করেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো অজুহাত না দেখিয়ে দ্রুত কার্যকর তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করবে।

নুসরাত বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে থাকলেও সাধারণ মানুষের মতোই তাদের জীবন আজ অনিরাপদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলার শিকার ড্রাইভারের মতোই তার বাড়িতে থাকা শিশুটি পেট্রোল বোমায় আহত হয়েছে, যা দেশের ভঙ্গুর আইনশৃঙ্খলা পরিস্থিতির বহিঃপ্রকাশ। আমি জানিয়ে দিতে চাই, সাধারণ আর পাঁচটা মানুষের জীবন যতটা অনিরাপদ, আমাদের জীবনও ততটা অনিরাপদ। আমি সেটুকু শুধু জনগণকে জানাতে চাই।’।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনের উদ্দেশে নুসরাত প্রশ্ন রাখেন, এ ধরনের সহিংসতায় রাষ্ট্র আসলে কতটা দায়িত্ব নিতে সক্ষম। এছাড়া ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন ও এই হামলার যোগসূত্র প্রসঙ্গে তিনি সরাসরি কোনো মন্তব্য না করলেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি দাবি করেন, হামলার আগেই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে তিনি হুমকি পেয়েছিলেন। ঘটনার পর তারা সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লাস প্রকাশ করছে এবং দায় স্বীকারের ইঙ্গিত দিচ্ছে, যা নিছক ক্রেডিট নেওয়ার চেষ্টা হলেও তাদের মানসিকতাকে প্রকাশ করে। হতে পারে নেহাত ক্রেডিটবাজি, কিন্তু তারা উল্লাস করছে। পুলিশকে খবর দেওয়ার পর তারা আসতে আনুমানিক একটা বেজেছে, অর্থাৎ ঘটনার এক ঘণ্টা পর এসেছে বলে জানান নুসরাত। স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে নুসরাত বলেন, বাংলাদেশের সম্মানিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি রয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন সাহেব, তিনি জানাবেন যে এই ধরনের ঘটনাতে রাষ্ট্র আসলে কতটুকু কী দায়িত্ব নিতে পারে। কারণ শুধুমাত্র সংসদে দাঁড়িয়ে খুব স্মার্ট ওয়েতে কথা বললেই আর অস্বীকার করলেই বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা অবনতি হয়েছে, সেটা মিথ্যা হয়ে যাবে না।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে নুসরাত বলেন, ধ্বংসযজ্ঞ চালিয়ে বা মানুষের ঘরবাড়ি পুড়িয়ে রাজনৈতিক ফায়দা হাসিল করা সম্ভব নয়। স্থানীয় কোনো গোষ্ঠী বা সাধারণ মানুষের প্রতি তার কোনো সন্দেহ নেই বলে স্পষ্ট জানিয়েছেন তিনি। নুসরাতের ভাষ্যমতে, ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করুক—এটাই তার প্রত্যাশা। আপাতত সব আলামত ও প্রমাণাদি বিশ্লেষণের অপেক্ষায় রয়েছেন তিনি।

শেয়ার করুন