নতুন বেতন স্কেলের প্রজ্ঞাপন: ভাতা ও পেনশনে সংশোধনী

প্রকাশ:

নতুন জাতীয় বেতন স্কেল ২০২৬-এর আওতায় বেতন ও ভাতা প্রদানের আদেশে প্রয়োজনীয় সংশোধনী এনে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়। গত বুধবার প্রকাশিত এই প্রজ্ঞাপনে অবসর-উত্তর ছুটি (পিআরএল), নিট পেনশন এবং আনুতোষিক নির্ধারণ ও পুনর্নির্ধারণের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। মূল আদেশের অনুচ্ছেদ ১-এর দফা (৩)-এর উপ-দফা (জ)-এর পর নতুন করে উপ-দফা (জজ) অন্তর্ভুক্ত করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর ২০২৬) অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে সংশোধিত এই আদেশ কার্যকরের তারিখ পর্যন্ত সময়ে যদি কোনো কর্মচারীর নিট পেনশন ও আনুতোষিকের দাবি জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নিষ্পত্তি হয়ে থাকে, তবে তা নতুন বিধান সাপেক্ষে পুনর্নির্ধারণ করতে হবে। এর ফলে যদি কোনো কর্মচারী বাড়তি অর্থ প্রাপ্য হন, তবে তা পরিশোধ করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া উপ-দফা (ঝ)-এর অধীনে আরও দুটি নতুন উপ-দফা (ঝঝ ও ঝঝঝ) যুক্ত করা হয়েছে, যা পেনশনের হিসাব সংক্রান্ত জটিলতা নিরসনে সহায়তা করবে। ছুটি শেষে তাদের নিট পেনশন ও আনুতোষিকের পরিমাণ উপ-দফা (ঙ), (চ), অনুচ্ছেদ ৫-এর উপ-দফা (জ), অনুচ্ছেদ ৭ ও ৮-এর বিধান অনুসারে নির্ধারণ ও পরিশোধ করা হবে। শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।

নতুন নিয়ম অনুযায়ী, ১ জুলাই ২০২৬ তারিখে যেসব কর্মচারীর অবসর-উত্তর ছুটি শুরু হয়েছে, তাঁদের ছুটিকালীন বেতন ও ভাতা জাতীয় বেতন স্কেল ২০১৫-এর বিশেষ সুবিধাসহ পরিশোধ করা হবে। ছুটি পরবর্তী তাদের পেনশন ও আনুতোষিক নির্ধারণে প্রজ্ঞাপনের সুনির্দিষ্ট উপ-দফা ও অনুচ্ছেদগুলো অনুসরণ করতে হবে। অন্যদিকে, ২ জুলাই ২০২৬ বা এর পরে যারা অবসর-উত্তর ছুটিতে গেছেন বা যাবেন, তাঁদের ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন ও ভাতা প্রদানের বিধান কার্যকর হবে।

মূল আদেশের অনুচ্ছেদ ৫-এও আনা হয়েছে সংশোধনী। যেসব কর্মীর অবসর-উত্তর ছুটি ১ জুলাই ২০২৬-এর আগে শুরু হলেও ওই তারিখে বা তার পরে চলমান ছিল, তাঁদের ক্ষেত্রেও জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বিশেষ সুবিধাসহ ছুটিকালীন বেতন ও ভাতা প্রদানের বিষয়টি স্পষ্ট করা হয়েছে।

এদিকে, সরকারি চাকরিজীবীদের শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রেও নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই নির্দেশনা কার্যকর থাকবে। নিয়ম অনুযায়ী, যে মাসে একজন কর্মচারী শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি প্রকৃত যে মূল বেতন পাবেন, সমপরিমাণ অর্থই বিনোদন ভাতা হিসেবে গণ্য হবে। ২০২৭ সালে সরকারি কর্মকর্তা–কর্মচারীরা কত দিন ছুটি পাবেন, প্রজ্ঞাপন জারি। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন।

ভাতা নির্ধারণের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে সরকার। নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় পে-ফিক্সেশন বা বেতন পুনর্নির্ধারণ করা হলেও পরবর্তী সময়ে এর প্রভাবে বকেয়া অর্থ পাওয়ার সুযোগ থাকবে না। অর্থাৎ ছুটিতে যাওয়ার সময় কর্মচারী বাস্তবে যে মূল বেতন পাচ্ছেন, তার ভিত্তিতেই এই ভাতা নির্ধারিত হবে। একবার এই ভাতা উত্তোলন করলে বেতন পুনর্নির্ধারণের কারণে নতুন কোনো বকেয়া দাবি করার সুযোগ থাকবে না বলেও প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে। ৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই প্রকাশ সম্ভব।

শেয়ার করুন