ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির দ্বিপাক্ষিক বৈঠকের পর বাণিজ্য, শিক্ষা, কূটনীতি ও প্রতিরক্ষা খাতে পাঁচটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই করেছে দুই দেশ। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতির দোলমাবাহচে কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।
চুক্তির প্রধান খাতসমূহ
- দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই হয়।
- শান্তি স্থাপন, সংঘাত নিরসন ও পুনর্মিলন প্রক্রিয়ায় সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই হয়েছে।
- ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি এবং পরিদর্শন বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
- শিক্ষা খাতে পারস্পরিক দক্ষতা বৃদ্ধি ও সহযোগিতার লক্ষ্যে পৃথক চুক্তি সম্পাদন করা হয়।
চুক্তি স্বাক্ষরের আগে দোলমাবাহচে কার্যালয়ে কাতারের আমিরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে দুই নেতা প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পর একান্ত বৈঠকে বসেন। উক্ত আলোচনায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটি-র প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।
সূত্র: গালফ বাংলা








