মধ্যবর্তী নির্বাচনে বড় অঙ্কের অর্থ ব্যয় ছিল বোকামি: ইলন মাস্ক

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের গত মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জয় নিশ্চিত করতে বিপুল অর্থ বিনিয়োগ করে এখন আক্ষেপ করছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক।

নির্বাচনে প্রায় ৫০ কোটি ডলার খরচ করেও আশানুরূপ ফল না মেলায় তিনি একে বড় ধরনের বোকামি বলে অভিহিত করেছেন। নির্বাচনে তাঁর প্রচেষ্টা যে ব্যর্থ হয়েছে, সেটিও স্বীকার করেন তিনি।

বুধবার নিউ ইয়র্ক টাইমসের ‘ডিলবুক সামিট’-এ ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মাস্ক জানান, এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার পরও তার বিপরীতে তেমন কোনো কার্যকর সাফল্য না আসায় নিজেকে তিনি অনেকটা বোকা বলেই মনে করছেন।

নির্বাচনী ব্যয় প্রসঙ্গে মাস্ক আরও বলেন, যদি সময়কে পেছনে ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ থাকত, তবে তিনি নিশ্চয়ই এতটা অর্থ বিনিয়োগ করতেন না। রয়টার্সের তথ্যানুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে রিপাবলিকানদের জন্য প্রত্যাশিত সাফল্য না আসায় এই বিশাল অংকের অর্থ ব্যয় নিয়ে বেশ হতাশ তিনি। তার প্রাথমিক লক্ষ্য ছিল টেক্সাস অঙ্গরাজ্যে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ সুসংহত রাখা, যা টেসলা ও স্পেসএক্সের ব্যবসায়িক কর্মকাণ্ড এবং ভবিষ্যতের চিপ উৎপাদন পরিকল্পনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

তবে বাস্তব ফলাফলে দেখা যায়, কংগ্রেসের উভয় কক্ষেই ডেমোক্র্যাটরা নিজেদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। বিশেষ করে টেক্সাসের গভর্নর নির্বাচনে রিপাবলিকান গ্রেগ অ্যাবট হেরে যাওয়ায় এবং ডেমোক্র্যাট জিনা হিনোজোসার জয় মাস্কের জন্য একটি বড় ধাক্কা হয়ে এসেছে। এছাড়া সিনেট নির্বাচনে রিপাবলিকান কেন প্যাক্সটন পরাজিত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে মাস্কের প্রভাব ও কৌশলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। তবে তিনি মনে করছেন, তার অর্থায়নের কারণেই হয়ত রিপাবলিকানদের পরাজয়ের মাত্রা এতটা প্রকট হয়নি। টেক্সাসেও রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে হারিয়ে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। তাঁর ধারণা, হিনোজোসার অধীনে অঙ্গরাজ্যটির নীতিনির্ধারণ ভালোই হবে।

নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনার এক পর্যায়ে মাস্ক স্পষ্ট করেন যে, তিনি কোনোভাবেই ডোনাল্ড ট্রাম্পের ‘মাগা’ (মেক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনের অন্ধ সমর্থক নন। যদিও অতীতে তাকে এই আন্দোলনের সমর্থক হিসেবে চিহ্নিত করা হতো এবং তিনি নিজেও নিজেকে ‘ডার্ক গথিক মাগা’ বলে পরিচয় দিয়েছিলেন, তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি জানান, নির্দিষ্ট কোনো দলের নীতির প্রতি অন্ধ আনুগত্যে তার বিশ্বাস নেই। তার মতে, ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলেরই ভালো-মন্দ দুই ধরনের দিক রয়েছে। সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির সমর্থকগোষ্ঠী থেকেও নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টা করেন মাস্ক। দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, তিনি বলেন, ‘আমি মাগা সমর্থক নই।

টেক্সাসের নতুন গভর্নর জিনা হিনোজোসার বিষয়ে মাস্ক ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি জানান, হিনোজোসাকে তিনি চরমপন্থী বা বামপন্থী মনে করেন না এবং তার নেতৃত্বে রাজ্যের নীতিগত সিদ্ধান্তগুলো ভালো হবে বলেই আশা করছেন। যদিও বর্তমান রাজ্য নীতিনির্ধারণে সেখানে নতুন ডেটা সেন্টার তৈরির ওপর স্থগিতাদেশ বজায় রাখার পক্ষে হিনোজোসার অবস্থান রয়েছে।

সাক্ষাৎকারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথাও তুলে ধরেন মাস্ক। তিনি জানান, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিক ভবিষ্যতে স্পেসএক্সের কম্পিউটিং সক্ষমতা ব্যবহারের সুযোগ আরও বাড়াতে পারে। রয়টার্সের একটি সাম্প্রতিক প্রতিবেদনের সূত্র ধরে তিনি উল্লেখ করেন, অ্যানথ্রোপিক খুব শীঘ্রই অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার আবেদন করতে পারে, যা স্পেসএক্সের অবকাঠামো ব্যবহারের মাধ্যমে সম্পন্ন হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মাস্ক বলেন, অ্যানথ্রোপিকের কাছ থেকে অতিরিক্ত ১০ গিগাওয়াট কম্পিউটিং সক্ষমতা চাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। বরং প্রতিষ্ঠানটি এ সুবিধা আরও বাড়াতে চায়।

শেয়ার করুন