ফ্যাসিবাদমুক্ত দেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়তে বদ্ধপরিকর সরকার

প্রকাশ:

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি আত্মমর্যাদাশীল ও অনুকরণীয় রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস হলে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধারা সাহসের সাথে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন, সেই দেশকে একটি মর্যাদাশীল অবস্থানে ফিরিয়ে আনাই বর্তমান সরকারের লক্ষ্য।

মুক্তিযোদ্ধাদের অবদানের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক উপাধি পাওয়া মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ অনন্য। স্বাধীনতার লড়াইয়ে জয়ী হওয়ার যে গৌরব তারা অর্জন করেছেন, তা বিরল। অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, দেশের মানুষের প্রাণের বিনিময়ে ও অসংখ্য মানুষের আত্মত্যাগে অর্জিত এই স্বাধীন বাংলাদেশ। তিনি নিজেও একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে গর্ববোধ করেন এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন, যিনি সশস্ত্র বাহিনীর একজন সদস্য ছিলেন। লাখো মানুষের প্রাণের বিনিময়ে অসংখ্য মা বোনের সন্তান সম্ভ্রমের বিনিময়ে, অনেক আহত মানুষের আর্তনাদ কিংবা পঙ্গুত্বের বিনিময়ে আজ আমাদের এই স্বাধীন বাংলাদেশ।’। মুক্তিযোদ্ধাদের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকার জন্য বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক যারা যেই উপাধিতে ভূষিত হয়েছিলেন, তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, একটি জাতির ইতিহাসে স্বাধীনতার জন্য লড়াই করে বিজয়ী হওয়ার। বীরমুক্তিযোদ্ধারা সে কারণেই অনন্য ও অসাধারণ।’। এটিও সশস্ত্র বাহিনীর জন্য একটি গর্বের বিষয়।’।

তারেক রহমান বলেন, জনগণের রায়ে বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করেছিলেন, যা ছিল একটি যুগান্তকারী ও সময়োপযোগী সিদ্ধান্ত। এরপর ২০০২ সালে ‘জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন’ প্রণয়ন করা হয়েছিল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেন, আজ যারা উপস্থিত আছেন, তাদের অনেকেই সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন বা পরিবার হারিয়েছেন। দেশ ও জাতির জন্য তাদের এই অবদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গৌরবের অংশীদার। দেশের প্রতিটি পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সবসময় আন্তরিক।

শেয়ার করুন