আওয়ামী লীগ এখন স্রেফ সন্ত্রাসী লীগে পরিণত হয়েছে: ড. মির্জা গালিব

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড ইউনিভার্সিটির রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও গবেষক ড. মির্জা গালিব আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেছেন, সন্ত্রাস, ক্ষমতা ও বাকশালের মতো বিষয়গুলো মিলে দলটি এখন মূলত একটি ‘সন্ত্রাসী লীগ’-এ পরিণত হয়েছে। কিন্তু সে মনে মনে ভাবে, সন্ত্রাস কইরা, জ্বালাও-পোড়াও কইরা আবার সে ফেরত আসতে পারবে।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি উল্লেখ করেন, ডিসেম্বর মাস বাংলাদেশের বিজয়ের মাস হওয়া সত্ত্বেও আওয়ামী লীগ এই সময়টিকে বেছে নিয়েছে সন্ত্রাসের পথ হিসেবে। ড. গালিবের মতে, দলটি ক্ষমতায় টিকে থাকতে দেশ বিক্রয় এমনকি পুরো দেশকে সন্ত্রাসের চারণভূমি বানাতেও দ্বিধা করবে না। তার ভাষ্যমতে, আওয়ামী লীগের চিন্তাধারায় দেশ, মানচিত্র বা সাধারণ মানুষের কোনো গুরুত্ব নেই, তাদের একমাত্র লক্ষ্য যেকোনো মূল্যে ক্ষমতা পুনরুদ্ধার করা। ক্ষমতায় থাকার জন্য সে দেশকে ভারতের হাতে তুলে দিতে পারে, ক্ষমতা উদ্ধারের জন্য সে দেশকে সন্ত্রাসের পোড়া মাটিও বানাইতে পারে। এই মাস আমাদের বিজয়ের বার্ষিকী উদযাপন করার সময়। আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘সন্ত্রাসী আওয়ামী লীগের নড়াচড়ার মধ্য দিয়ে এইটা স্পষ্ট হইতেছে যে, বাংলাদেশের সামনে এখন একটা বড় কাজ হইল আওয়ামী লীগের সন্ত্রাসের একটা শেষ সীমা টানা। কথাবার্তা, আচরণে আওয়ামীপনা বাদ দিয়ে দেওয়া।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় ফিরলে পুনরায় ফ্যাসিবাদ কায়েম, গুম, খুন এবং নির্বাচন জালিয়াতির মতো কর্মকাণ্ডে লিপ্ত হবে। বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যতে এ ধরনের সন্ত্রাসী রাজনীতির কোনো স্থান নেই বলে তিনি দৃঢ় মত প্রকাশ করেন। গুম করবে, খুন করবে, ইলেকশন ডাকাতি করবে, সারা জীবন ক্ষমতায় থাকবে।

দলটির ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন শেষ হওয়ার পর তারা বর্তমানে শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে দাবি করেন এই গবেষক। তবে তিনি তিনটি কারণ চিহ্নিত করেছেন যার মাধ্যমে আওয়ামী লীগ পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে: প্রথমত, ভারতের সাথে তাদের পুরোনো সম্পর্ক; দ্বিতীয়ত, নিজ বিবেক বিসর্জন দেওয়া সুবিধাবাদী একটি গোষ্ঠীর সক্রিয়তা; এবং তৃতীয়ত, তাদের অপরাধের যথাযথ বিচার এখনো সম্পন্ন না হওয়া। কারণ আওয়ামী লীগের মাইন্ডসেটে তারা নিজেরা ছাড়া আর কেউ ম্যাটার করে না। পুরো বাংলাদেশ থেকে পরাজিত আর বিতাড়িত হইয়া এখন শুধু গোপালগঞ্জে আছে। তিন, আওয়ামী লীগের বিচার আমরা শেষ করতে পারি নাই। যদি তাদের অপরাধের সমান বিচারটা তারা এতদিনে পাইত, তাহলে নতুন করে এই সন্ত্রাস করার সাহস তারা এখন করত না।

ড. গালিবের মতে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক সংস্কার ও পরিবর্তনের বড় সুযোগ ছিল। তিনি বলেন, আমাদের জীবনে ১৯৭১, ১৯৭৫ ও ১৯৯০ সালের মতো ২৪-এর গণঅভ্যুত্থান পরিবর্তনের সেই মোমেন্ট বা সুযোগ তৈরি করে দিয়েছে। তাই বর্তমান দায়িত্বপ্রাপ্তদের প্রতি তার আহ্বান, ফ্যাসিবাদবিরোধী সব পক্ষের সাথে গঠনমূলক সম্পর্ক বজায় রাখা এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ করাসহ জুলাই সনদ বাস্তবায়নে গুরুত্ব দেওয়া। আমাদের ৭১ এ আসছিল, ৭৫-এ আসছিল, আর ৯০-এ আসছিল। ২৪ আমাদেরকে সেই সুযোগটা আবার দিয়েছে। দেশ ও জাতিকে পরিবর্তনের এই রকম মোমেন্ট একটা জাতির জীবনে খুব বেশি আসে না।

তিনি তারেক রহমানের উদ্দেশে পরামর্শ দিয়ে বলেন, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা, দলীয় দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং দলকে গণতান্ত্রিকভাবে সাজানোর এই সুযোগ নষ্ট করা উচিত নয়। পরিশেষে তিনি প্রশ্ন রেখে বলেন, একটি রাজনৈতিক দলের ডিএনএতে কতটা সন্ত্রাস থাকলে তারা গণঅভ্যুত্থানে ক্ষমতা হারানোর পরও ফের সন্ত্রাসের পথেই ফিরতে চায়?

শেয়ার করুন