শ্রীপুরে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক সচল করতে টিয়ারশেল নিক্ষেপ

প্রকাশ:

মজুরি বাড়ানোর দাবিতে রোববার গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন স্থানীয় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা। বেলা ১১টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এই উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে বেলা ১২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

সূত্র জানায়, সকালে হ্যামস গার্মেন্টস, আমান কটন ও ড্যানিমেক গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে কর্মবিরতি পালন করেন। পরবর্তীতে কারখানা ছুটি ঘোষণা করলে লাঠি হাতে শ্রমিকরা মিছিল নিয়ে মহাসড়কে অবস্থান নেন। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জেলা পুলিশ, এপিবিএন (এসআরবি), আনসার ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আশপাডা মোড়ে সাবলাইম কারখানার সামনে অবস্থান নেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সফিউল জানান, শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা চালালে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহার করে তাদের সরিয়ে দেয়। বর্তমানে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

শেয়ার করুন