ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য বৈঠকে মিলিত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
এর আগে রোববার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভেক) শিশুদের জন্য একটি খেলার জায়গা উদ্বোধন করেন হাইকমিশনার। সেই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে একজন জনবান্ধব ব্যক্তি হিসেবে অভিহিত করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানান।
দীনেশ ত্রিবেদী আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে সরাসরি আলোচনার মাধ্যমে বিদ্যমান অনেক সমস্যার সমাধান সম্ভব। তিনি ইতিবাচক মনোভাব ব্যক্ত করে বলেন, দুই দেশের মানুষের মধ্যে কোনো নেতিবাচকতা নেই এবং আলোচনার মাধ্যমেই সব সমস্যার সুরাহা হবে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন।
সূত্র: Probash Khabor








