যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, তার বিশ্বাস ইরান আর বেশিদিন এই যুদ্ধে টিকে থাকতে পারবে না। তবে একই সময়ে তিনি মার্কিন সামরিক বাহিনীর কিছু অস্ত্রের মজুত নিয়ে বিদ্যমান সীমাবদ্ধতার বিষয়টিও স্বীকার করেছেন।
রয়টার্সের সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের সঙ্গে পাঁচ মাস ধরে চলা যুদ্ধে মার্কিন বাহিনী তাদের দীর্ঘপাল্লার নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুতের একটি বড় অংশ ব্যয় করে ফেলেছে। এই প্রেক্ষাপটে অস্ত্রের মজুত নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে কিছু শক্তিশালী অস্ত্রের সীমাহীন মজুত থাকলেও অন্য কিছু অস্ত্রের ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
এই ঘাটতি পূরণে মার্কিন প্রশাসন কাজ করছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো বর্তমানে নতুন নতুন উৎপাদন কারখানা স্থাপন করছে। এর মধ্যে প্যাট্রিয়ট ও টমাহক ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোও অন্তর্ভুক্ত রয়েছে, যা ভবিষ্যতে মার্কিন সামরিক সক্ষমতা আরও জোরদার করবে।
ইরান যুদ্ধ প্রসঙ্গে এ সময় ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, এটা খুব শিগগির শেষ হবে।
আমার মনে হয় না, তারা আর খুব বেশি দিন টিকে থাকতে পারবে।’
সূত্র: প্রথম আলো








