ইরানের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রাণনাশের হুমকি পাওয়ার পর যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ওয়াশিংটন এলাকার নিজ বাসভবন ছেড়ে একটি সামরিক ঘাঁটিতে আশ্রয় নিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি পৃথক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। যদিও বিষয়টির সংবেদনশীলতা বিবেচনায় ওই সূত্রগুলো নিজেদের পরিচয় প্রকাশ করতে রাজি হননি। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্রের জাল ক্রমশ বিপজ্জনক পর্যায়ে পৌঁছাচ্ছে। বিশেষ করে বেসেন্টকে ঘিরে গোয়েন্দা তথ্যে প্রাপ্ত হুমকিগুলো কর্তৃপক্ষ বেশ গুরুত্বের সাথে বিবেচনা করছে। এটি ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে শক্তিশালী শাখা।
আগস্ট মাস থেকে স্কট বেসেন্ট ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার লক্ষ্যে দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা এবং বাণিজ্যিক পথে বিধিনিষেধ আরোপের কার্যক্রম পরিচালনা করছেন। এই ভূমিকার কারণে তাকে ইরানের সম্ভাব্য হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তার প্রতি ঠিক কতটা ভয়াবহ হুমকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। মার্কিন কর্মকর্তাদের মতে, বিদেশে বড় ধরনের সামরিক অভিযান চালানোর সক্ষমতা ইরানের কিছুটা সীমিত হলেও, নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক হামলার ক্ষেত্রে তারা বেশ সক্রিয়। এর আগে ২০২৪ সালের নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে অর্থের বিনিময়ে হত্যার ষড়যন্ত্রের ঘটনাও গোয়েন্দা তথ্যে উঠে এসেছিল।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন যে, ইরানের শাসকগোষ্ঠীর এই হুমকিতে স্কট বেসেন্ট দমে যাওয়ার পাত্র নন; বরং তিনি দেশটির ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের অভিযান অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমান ট্রাম্প প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তা শঙ্কায় সরকারি আবাসন ছেড়ে সামরিক ঘাঁটি বা নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার ঘটনা এটাই প্রথম নয়। গত বছর হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং তৎকালীন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিসহ অন্তত ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তা একই ধরনের পদক্ষেপ নিয়েছিলেন। বন্ডির ক্ষেত্রে ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণই হুমকির অন্যতম কারণ হিসেবে মনে করা হয়। এসব হুমকির সবটার সঙ্গেই ইরানের সংশ্লিষ্টতা নেই। প্রেসিডেন্ট ট্রাম্প বারবার এ সংঘাতের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সরকারি কর্মীদের সুরক্ষায় কর্তৃপক্ষ গত মাসে সতর্কতা বৃদ্ধি করেছে এবং দূতাবাসগুলোতে লোকবল কমানোর নির্দেশনা দিয়েছে। এছাড়া বৃটেনের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার সন্দেহে মার্কিন বাহিনী সেখান থেকে তাদের বোমারু বিমান সরিয়ে নিয়েছে। বর্তমানে বেসেন্টের নেতৃত্বে পরিচালিত অর্থনৈতিক অবরোধের মূল লক্ষ্য হলো ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) অর্থের উৎস পুরোপুরি বন্ধ করে দেওয়া। মূলত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া চলমান অজনপ্রিয় যুদ্ধ এড়াতে এবং বড় ধরনের সামরিক অভিযান থেকে বিরত থাকতেই মার্কিন প্রশাসন এই অর্থনৈতিক কৌশলের ওপর জোর দিচ্ছে। কর্মকর্তাদের দাবি, এই চাপের ফলে ইরানের মুদ্রা ও অর্থনীতির দ্রুত অবনতি ঘটছে। ট্রাম্প ২৮ ফেব্রুয়ারি যে যুদ্ধ শুরু করেছিলেন, তাতে যুক্তরাষ্ট্রকে যেন আবার বড় ধরনের সামরিক অভিযান চালাতে না হয়, সেই লক্ষ্যেও এ অর্থনৈতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেয়া হয়েছে। যুদ্ধটি যুক্তরাষ্ট্রে ব্যাপক অজনপ্রিয়। এতে ইরানের অর্থনীতি সংকুচিত হচ্ছে, দেশটির মুদ্রার পতন ঘটছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান দ্রুত অবনতি হচ্ছে।
তবে মার্কিন গোয়েন্দা তথ্যে দেখা গেছে, ইরানের কট্টরপন্থি নেতৃত্ব টিকে থাকার জন্য যেকোনো ঝুঁকি নিতে প্রস্তুত, তাই কেবল অর্থনৈতিক চাপে শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারি মাসে ডনাল্ড ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর থেকেই ট্রাম্প ও তার সংশ্লিষ্টরা ইরানের রোষানলে পড়েন। ২০২৪ সালে ফরহাদ শাকেরি নামে এক ব্যক্তিকে ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের দায়ে অভিযুক্ত করে ফেডারেল কৌঁসুলিরা, যা মূলত সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল। এমনকি সোলাইমানি অভিযানের সাথে জড়িত জাতীয় নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের সুরক্ষা ব্যবস্থা বাইডেন প্রশাসন বহাল রাখলেও, পুনরায় ক্ষমতায় ফিরে আসার পর ট্রাম্প তাদের অনেকের নিরাপত্তা সুরক্ষা প্রত্যাহার করে নিয়েছেন। এ তথ্য থেকে ইঙ্গিত পাওয়া যায়, কেবল অর্থনৈতিক দুর্ভোগ সৃষ্টি করে ইরানের শাসনব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব নাও হতে পারে।
সূত্র: মানবজমিন








