জুলাই গণ-অভ্যুত্থান ও বিগত ১৭ বছরের সব অন্যায়ের বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হবে: প্রধানমন্ত্রী

প্রকাশ:

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য উপায়ে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে। বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন শেষে ‘জুলাই ৩৬’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিটি অপরাধের বিচার হওয়া বর্তমান সরকারের কাছে অত্যন্ত জরুরি।

বিগত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন কিংবা গুম ও খুনের শিকার হয়েছেন, তাদের স্মৃতি ধরে রাখতে নিজ নিজ এলাকায় যেকোনো একটি প্রতিষ্ঠানের নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাদুঘর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এটি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের একক রাজনৈতিক ভাষ্য তৈরির স্থান হবে না। ২০২৪ সালের গণ-অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, বরং এর মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ। তিনি আরও বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের জন্য, আর ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা রক্ষার লড়াই।

দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা নিয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে অহেতুক ইস্যু তৈরি করে কেউ যেন অজান্তেই পতিত ও পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম না করেন। তিনি দীর্ঘ দেড় দশকের স্বৈরাচারী শাসনের ভয়াবহতা স্মরণ করিয়ে দিয়ে বলেন, আজকের দিনটি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মাইলফলক। সে সময় হাজার হাজার মানুষ গুম, অপহরণ, নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ঠেকাতে ফ্যাসিস্ট চক্র হেলিকপ্টার থেকে গুলি চালিয়েছিল, যা সভ্য জগতে বিরল।

প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী শাসনামলে গুম-খুন ও অপহরণকে স্বাভাবিক নিয়মে পরিণত করা হয়েছিল। তিনি এই নৃশংসতাকে স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরের দুঃশাসনের সঙ্গে তুলনা করেন। তার মতে, একাত্তরের মুক্তিযোদ্ধাদের মতো ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদেরও জাতি কখনোই ভুলে যাবে না।

তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের।

একাত্তরের মুক্তিযোদ্ধাদের মানুষ যেমন ভুলে যায়নি, একইভাবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের শহীদদেরকেও জনগণ কখনোই ভুলবে না।’

লাখ লাখ মানুষ নির্যাতন, নিপীড়ন, হামলা ও মিথ্যা মামলায় বছরের পর বছর ঘরবাড়ি ছাড়া হয়েছিলেন।

শুধু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেই শহীদ হয়েছেন হাজারো ছাত্র-জনতা, নারী ও শিশু।’

পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্টদের এমন নৃশংসতা, এমন বর্বরতা সভ্য জগতে বিরল।

কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

শেয়ার করুন