পুলিশে ১৪ হাজার জনবল নিয়োগের চূড়ান্ত অনুমোদন: যেভাবে হবে প্রক্রিয়া

প্রকাশ:

বাংলাদেশ পুলিশে নতুন করে বড় পরিসরে জনবল নিয়োগের দাপ্তরিক সব জটিলতা নিরসন হয়েছে। সরকার ১০ হাজার কনস্টেবল এবং সরাসরি চার হাজার উপপরিদর্শক (এসআই) পদের নিয়োগের চূড়ান্ত অনুমোদন প্রদান করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সচিব কমিটির প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়ার মধ্য দিয়ে এই ১৪ হাজার নতুন পদ পূরণের পথ প্রশস্ত হলো। ফলে এখন যেকোনো সময় আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শুরু করতে পারবে বাংলাদেশ পুলিশ।

দীর্ঘদিন ধরে পুলিশ বাহিনীতে যোগদানের জন্য অপেক্ষমাণ প্রার্থীদের জন্য এই সিদ্ধান্ত বড় সুযোগ তৈরি করেছে। বিশেষ করে এবারই প্রথমবারের মতো পুরো চার হাজার এসআই পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য পুলিশ প্রবিধান (পিআরবি) সংশোধন করা হয়েছে। অতীতের নিয়মে এসআই পদের ৫০ শতাংশ বিভাগীয় পদোন্নতির মাধ্যমে এবং বাকি ৫০ শতাংশ সরাসরি নিয়োগ দেওয়া হতো। এছাড়া সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে ৪০০ থেকে ৫০০ কর্মকর্তা নিয়োগের জন্য বিশেষ বিসিএস আয়োজনের চিন্তাভাবনাও সরকারের রয়েছে বলে জানা গেছে।

নিয়োগের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তানভীর-আল-নাসীফ জানান, প্রশাসনিক সব ধাপ সম্পন্ন হওয়ায় এখন নিয়োগ প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে আর কোনো বাধা নেই। এদিকে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা জানিয়েছেন, কনস্টেবল নিয়োগের চলমান বিজ্ঞপ্তির বিপরীতে সারা দেশ থেকে ১ লাখ ২ হাজার ৬৯৪ জন প্রার্থী অনলাইনে আবেদন করেছেন। কারণ, গত এপ্রিলের বিজ্ঞপ্তিতে ২ হাজার ৭০৩টি পদের বিপরীতে আবেদন পড়েছিল ১ লাখ ২৬ হাজার।

পুলিশ সদর দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, বর্তমানে শূন্য থাকা দুই হাজার কনস্টেবল পদের পাশাপাশি নতুন অনুমোদিত ১০ হাজার পদ থেকে আরও চার হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ, চলমান বিজ্ঞপ্তির মাধ্যমে মোট ছয় হাজার কনস্টেবল নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাকি ছয় হাজার কনস্টেবল পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে পর্যায়ক্রমে নিয়োগ দেওয়া হবে। গত ৯ অক্টোবর কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং ৩০ অক্টোবর আবেদন গ্রহণের সময়সীমা শেষ হয়। আগের তুলনায় এবার পদের সংখ্যা বাড়ায় প্রার্থীদের প্রতিযোগিতার হার কমেছে। গত এপ্রিলে ২ হাজার ৭০৩ পদের বিপরীতে গড়ে প্রতি পদের জন্য ৪৭ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও এবার পদের সংখ্যা বাড়ায় সেই হার গড়ে ১৭ জনে নেমে আসবে। ৩০ অক্টোবর আবেদন শেষ হলেও বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পদসংখ্যা উল্লেখ ছিল না। তখন প্রতি পদের জন্য লড়েছিলেন ৪৭ জন। তবে পদসংখ্যা বেড়ে ছয় হাজারে উন্নীত হলে আগের বিজ্ঞপ্তির তুলনায় এবার প্রার্থীদের প্রতিযোগিতা অনেক সহজ হবে।

পুলিশে কনস্টেবল ও এসআই নিয়োগ প্রক্রিয়া অত্যন্ত সুশৃঙ্খল ও যাচাই-বাছাইয়ের মাধ্যমে সম্পন্ন হয়। কনস্টেবল পদের জন্য প্রার্থীদের প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ, সক্ষমতা যাচাই, লিখিত ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এসআই পদের ক্ষেত্রে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের পর দৌড়, শারীরিক সক্ষমতা পরীক্ষা, লিখিত পরীক্ষা ও কম্পিউটার দক্ষতা যাচাই করা হয়। সবশেষে বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়। নিয়োগের যেকোনো পর্যায়ে ভুয়া তথ্য প্রদান করলে প্রার্থীর প্রার্থিতা তাৎক্ষণিক বাতিল করা হবে। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে। প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে, এক বছর পেরিয়ে পিএসসি যা বলছে।

এসআই পদের কর্মপরিধি অত্যন্ত বিস্তৃত, যার মধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ, ফৌজদারি মামলার তদন্ত, অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও আসামি গ্রেপ্তারের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অন্তর্ভুক্ত। জাতীয় বেতন স্কেল অনুযায়ী, দশম গ্রেডের এসআই পদের প্রাথমিক মূল বেতন ৩২ হাজার টাকা, যা সর্বোচ্চ ৭৭ হাজার ৩০০ টাকা পর্যন্ত হয়। অন্যদিকে, ১৭তম গ্রেডের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের প্রশিক্ষণ শেষে স্থায়ী নিয়োগের পর প্রাথমিক মূল বেতন ৯ হাজার টাকা, যা সর্বোচ্চ ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত হতে পারে। এ ছাড়া অপরাধ দমন, গোয়েন্দা তথ্য সংগ্রহ, আসামি গ্রেপ্তার ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা সরাসরি মাঠপর্যায়ে কাজ করেন।

মূল বেতনের পাশাপাশি উভয় পদের কর্মীরাই সরকার নির্ধারিত বিভিন্ন সুবিধা পেয়ে থাকেন। এর মধ্যে এলাকাভিত্তিক বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, ঝুঁকি ভাতা, উৎসব ভাতা, টিফিন ও যাতায়াত ভাতা উল্লেখযোগ্য। এছাড়াও সরকারি খরচে পোশাক, স্বল্প মূল্যে পরিবারের জন্য রেশন সুবিধা এবং উন্নত চিকিৎসাসেবা প্রদান করা হয়। প্রশিক্ষণের সময়কাল থেকেই নির্ধারিত ভাতা ও আবাসনের সুবিধা পাওয়া যায় এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে পদোন্নতির সুযোগও রয়েছে।

শেয়ার করুন