বিগত সরকারের জিডিপির হিসাবে বড় ধরনের গরমিল: অর্থমন্ত্রী

প্রকাশ:

বিগত সরকারের আমলে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) হিসাব পর্যালোচনা করে বড় ধরনের গরমিল খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, ফরেনসিক অডিটের মাধ্যমে গঠিত কমিটি এই অসংগতিগুলো চিহ্নিত করেছে।

বিশেষজ্ঞদের পর্যালোচনা শেষে খুব দ্রুত প্রতিবেদনটি প্রকাশ করা হবে উল্লেখ করে খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রশ্নবিদ্ধ পরিসংখ্যান দিয়ে সঠিক কোনো কাজ করা অসম্ভব, এটি নিজের সঙ্গে প্রতারণার শামিল। তিনি স্পষ্ট করেন যে, কাউকে লক্ষ্যবস্তু করতে নয়, বরং অতীতের অনিয়মের গভীরতা বুঝতে এই ফরেনসিক অডিট চালানো হয়েছে। তথ্য যত বেশি উন্মুক্ত করা যাবে, ভুল ও অসংগতিগুলো তত সহজে সামনে আসবে, যা সংশোধনের পথ প্রশস্ত করবে।

দেশের উন্নয়নের জন্য বিবিএসকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি আরও বলেন, সরকারের কাছে তথ্য হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। বিবিএসের জনবল ঘাটতির বিষয়টিও বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

শেয়ার করুন