সৌদি আরব ওমরাহ যাত্রীদের জন্য নতুন এক নীতিমালা ঘোষণা করেছে, যা বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের জন্য প্রযোজ্য হবে। নতুন নিয়ম অনুযায়ী, ওমরাহ ভিসার আবেদনের সময় যাত্রীদের বাধ্যতামূলকভাবে ‘নুসুক’ ফুড ভাউচার কিনতে হবে। এতে প্রতিদিনের খাবারের খরচ বাবদ প্রায় ২০ সৌদি রিয়াল ধার্য করা হয়েছে, যা ভিসার মোট ফির সঙ্গে যুক্ত থাকবে।
আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিসরের ওমরাহ যাত্রীদের জন্য এই নিয়ম কার্যকর হবে। নতুন এই ব্যবস্থার আওতায় যাত্রীদের আবাসন, যাতায়াত এবং খাবারের বিষয়টি একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এ লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার রেস্তোরাঁকে নুসুক অ্যাপের অন্তর্ভুক্ত করা হয়েছে। যাত্রীরা ভিসার সঙ্গে একটি বিশেষ কোড পাবেন, যা প্রদর্শন করে তারা নিবন্ধিত রেস্তোরাঁগুলো থেকে খাবার গ্রহণ করতে পারবেন।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, ওমরাহ যাত্রীদের মানসম্মত ও সুশৃঙ্খল খাবার সরবরাহ নিশ্চিত করা এবং অনিবন্ধিত সেবাদাতাদের কার্যক্রম নিরুৎসাহিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে প্রতিদিনের এই অতিরিক্ত খরচের ফলে বাংলাদেশ থেকে ওমরাহ প্যাকেজের মোট ব্যয় বাড়তে পারে, যা ট্রাভেল এজেন্সিগুলোকে নতুন করে পর্যালোচনা করতে হবে।
আগামী ১ রবিউল আউয়াল থেকে বাংলাদেশ ছাড়াও পাকিস্তান, ভারত ও মিসরের ওমরাহযাত্রীদের ক্ষেত্রে নতুন এই নিয়ম কার্যকর হবে।
সূত্র: Probash Khabor








