কুমিল্লায় খাদে পড়া মাইক্রোবাসের ভিডিও করতে গিয়ে বাসের ধাক্কায় আরেকটি মাইক্রোবাস দুর্ঘটনা

প্রকাশ:

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির টামটা এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী একটি মাইক্রোবাস দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা আরেকটি মাইক্রোবাসের চালক খাদে পড়ে যাওয়া গাড়িটির ভিডিও করার চেষ্টা করেন। ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস ওই মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দিলে সেটিও খাদের কিনারে ছিটকে পড়ে।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার তৎপরতা শুরু করেন। স্থানীয় এক বাসিন্দা জানান, গাড়িটি খাদে পড়ে যেতে দেখে তারা দ্রুত এগিয়ে গিয়ে চালকদের উদ্ধার করেন। সৌভাগ্যবশত মাইক্রোবাসটিতে যাত্রী না থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং কেউ গুরুতর আহত হননি।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জুলকার নাদিম জানান, মূলত চালকদের অসাবধানতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এতে বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পুলিশ ঘটনাস্থল থেকে গাড়ি দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

শেয়ার করুন