জাপান সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) প্রেসিডেন্ট ড. তানাকা আকিহিকো। সোমবার জাপানের স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটে অনুষ্ঠিত এই বৈঠকে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেইসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাক্ষাতে বাংলাদেশের পক্ষ থেকে জাপানের অর্থায়নে চলমান বড় আকারের উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ২০২৬ সালের জুলাই মাসে ড. তানাকা আকিহিকোর ঢাকা সফরের কথা স্মরণ করেন। তিনি বাংলাদেশের আর্থসামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে জাইকার দীর্ঘমেয়াদী ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রধানমন্ত্রী স্পষ্ট করেন যে, উন্নয়ন আকাঙ্ক্ষা পূরণে জাপানের কারিগরি ও আর্থিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া অনুমোদন প্রক্রিয়ায় থাকা অগ্রাধিকারমূলক প্রকল্পগুলোর কাজ দ্রুততর করার বিষয়েও দুই পক্ষ আলোচনা করে।
বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে সহজ শর্তে ঋণসহায়তা অব্যাহত রাখার পাশাপাশি প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠা এবং ‘বাংলাদেশ-জাপান দক্ষতা উন্নয়ন অংশীদারত্ব’ চালুর প্রস্তাব দেওয়া হয়। এছাড়া কৃষির আধুনিকায়ন, কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প এবং লাইট ইঞ্জিনিয়ারিং খাতে সহযোগিতা সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গত বছরের মতো এবারও বাজেট সহায়তা প্রদানের জন্য জাপানের কাছে অনুরোধ জানায় বাংলাদেশ।
জাইকার প্রেসিডেন্ট বাংলাদেশের সমৃদ্ধি অর্জনে একত্রে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগগুলো দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে এবং অভিন্ন সমৃদ্ধি অর্জনে সহায়ক হবে।
সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দীকী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা। সাক্ষাতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী হলেন এম রশিদুজ্জামান মিল্লাত,প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১।
সূত্র: মানবজমিন








