তুরস্কের ইস্পাত কারখানায় বয়লার বিস্ফোরণ: নিহত বেড়ে ১৭

প্রকাশ:

তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের আলিয়াগা এলাকায় অবস্থিত হাবাস ডেমির সেলিক ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত সোমবার দুপুরের দিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ জনে দাঁড়িয়েছে। দেশটির অন্যতম বড় এই ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানে নতুন বয়লার সরানোর কাজ করার সময় ক্রেনটি ভেঙে পড়ে। এতে কারখানার চুল্লির ওপর ভারী সরঞ্জাম পড়ে গেলে ভয়াবহ বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। সোমবার (৯ নভেম্বর) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী ইজমিরের কাছে আলিয়াগা এলাকার হাবাস ডেমির সেলিক কারখানায় এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন সংস্থা তুর্কিশ হেলথ অ্যান্ড সেফটি লেবার ওয়াচ জানিয়েছে, তুরস্কে কর্মক্ষেত্রে দুর্ঘটনা দীর্ঘদিন ধরেই দেশটির জন্য একটি বড় সমস্যা। একটি ক্রেনের সাহায্যে সেখানে নতুন বয়লার সরানোর কাজ চলছিল।

দুর্ঘটনার পর প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ১৬ জন বলা হলেও, পরে স্বাস্থ্যমন্ত্রী কামাল মেমিশোগলু নিশ্চিত করেছেন যে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন। কারখানার পরিচালনাকারী প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে, বৈদ্যুতিক আর্ক ফার্নেসে নিয়মিত রক্ষণাবেক্ষণকাজ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের এলাকা কেঁপে ওঠে এবং প্রত্যক্ষদর্শীরা একে ভূমিকম্পের মতো অনুভূত হয়েছে বলে জানান। ঘটনাস্থলের ভিডিওতে কারখানার ভেতরে বড় ধরনের আগুন এবং আকাশে ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠতে দেখা গেছে। প্রথমে একজনের মনে হয়েছিল, ভূমিকম্প হয়েছে।

ইজমিরের গভর্নর সুলেইমান এলবান জানিয়েছেন, উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

কারখানাটি আলিয়াগার জাহাজ ভাঙা শিল্পের জন্য পরিচিত একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তুরস্কের কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিনের উদ্বেগ ও বিতর্কের মধ্যে এই ভয়াবহ ঘটনাটি ঘটল, যা নিয়ে তদন্ত জোরদার করেছে স্থানীয় প্রশাসন। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের বরাতে বিবিসির তুর্কি বিভাগ জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন