পার্বত্য অঞ্চলে গত পাঁচ বছরে সশস্ত্র গোষ্ঠীর নানা সহিংসতায় ৩১৬ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য প্রকাশ করেন। মন্ত্রীর দেয়া তথ্যানুযায়ী, নিহতদের মধ্যে ৩০৮ জন বেসামরিক নাগরিক ও ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। এছাড়া একই সময়ে ৪৩৫ জন বেসামরিক মানুষ ও ৫৫ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন। পার্বত্য অঞ্চলে গত ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর পক্ষে তিনি এ কথা জানান।
সংসদ সদস্যের প্রশ্নের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এই পাঁচ বছরে নিরাপত্তা বাহিনীর ওপর ৯৭ বার সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় সশস্ত্র গোষ্ঠীগুলো বেসামরিক জনগণের নিরাপত্তা বিঘ্নিত করতে বাঙালি জনগোষ্ঠীর ওপর ১৯৪ বার এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওপর ৮১ বার হামলা চালিয়েছে। এছাড়াও এই সময়ের মধ্যে মোট ২৯৭টি অপহরণ, ৪৭১টি চাঁদাবাজি এবং ৩৭৭ বার অবৈধ অস্ত্র ব্যবহারের ঘটনা রেকর্ড করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এছাড়া সশস্ত্র গোষ্ঠী দ্বারা ২৯৭ বার অপহরণ, ৪৭১ বার জোরপূর্বক চাঁদা আদায়ের ঘটনা ও ৩৭৭ বার অবৈধ অস্ত্রের ব্যবহার হয়েছে।
পার্বত্য অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্তমান সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, এলাকাটিতে শান্তি বজায় রাখতে সশস্ত্র বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন উত্তরণ’ চলমান রয়েছে। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও গোয়েন্দা সংস্থার নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হচ্ছে। কোনো সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ পাওয়া মাত্রই প্রচলিত আইনে মামলা দায়ের করে দোষীদের আইনের আওতায় আনা হচ্ছে বলে তিনি জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, স্থানীয় প্রশাসন পাহাড়ে বসবাসরত সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। বিশেষ করে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানা ও প্রশিক্ষণ কেন্দ্রগুলো ধ্বংস করতে সমন্বিত বাহিনীর নিয়মিত যৌথ অভিযান পরিচালিত হয়। প্রয়োজনে বিমানবাহিনীর সহযোগিতায় হেলিকপ্টার ব্যবহার করেও দুর্গম এলাকায় অভিযান চালানো হচ্ছে। পার্বত্য অঞ্চলে নতুন ও পুরোনো সব ধরণের সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা নির্মূল ও অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার বদ্ধপরিকর। প্রয়োজনীয় ক্ষেত্রে বিমানবাহিনীর সহযোগিতার পরিধি বিবেচনা করে হেলিকপ্টার ব্যবহার করা হয়ে থাকে।
সূত্র: যুগান্তর








