উপসাগরীয় অঞ্চলে নয় মাস ধরে চলা সংঘাত নিজেদের মতো করে সমাধানের লক্ষ্যে ইরান নতুন করে ড্রোন হামলা শুরু করেছে। গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের মিত্র দেশ বাহরাইনের আকাশে একাধিক ড্রোন ভূপাতিত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। বাহরাইনে যুক্তরাষ্ট্রের বৃহৎ সামরিক স্থাপনা থাকায় এই অঞ্চলটি এখন নতুন করে উত্তেজনার কেন্দ্রে পরিণত হয়েছে। মার্কিন দূতাবাস এরই মধ্যে বাহরাইনে অবস্থানরত আমেরিকান নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর তৎপরতা এবং মার্কিন স্থাপনায় ইরানের হামলার হুমকির প্রেক্ষিতে ফ্লাইট বাতিলসহ আকাশসীমা বন্ধের ঝুঁকি দেখছে দূতাবাস। উপসাগরীয় অঞ্চলে ৯ মাস ধরে চলা সংঘাত নিজেদের শর্তে সমাধানের জন্য ইরান নতুন করে ড্রোন হামলা শুরু করেছে। এর পাশাপাশি তেহরান উপসাগরীয় দেশগুলোকে ‘পুরোনো ক্ষত নতুন করে না জাগানোর’ সতর্কবার্তাও দিয়েছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুক্রবারের পর রোববারও তারা কয়েকটি ইরানি ড্রোন ধ্বংস করেছে। তিনি মনে করেন, এতে তেহরান নিজেদের শর্ত শিথিল করতে বাধ্য হবে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সরাসরি ঘোষণা দিয়েছে যে, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসনের’ জবাব হিসেবেই বাহরাইনে মার্কিন হেলিকপ্টার ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
অন্যদিকে, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) নিজেদের ভূখণ্ডে হামলার দায় নিয়ে ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এর জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সাফ জানিয়ে দিয়েছেন, যারা আশির দশকে সাদ্দাম হোসেনকে সমর্থন দিয়ে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়েছিল, তাদের ক্ষতিপূরণ চাওয়ার কোনো নৈতিক অধিকার নেই। তিনি উপসাগরীয় দেশগুলোকে অতীত ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এর মধ্যেই নিরাপত্তা উদ্বেগের কারণে কুয়েতে একটি নতুন সমন্বিত সামরিক কমান্ডের সদর দপ্তর চালুর ঘোষণা দিয়েছে জিসিসি।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও মার্কিন অবরোধের বেড়াজালে ইরান বর্তমানে চরম অর্থনৈতিক চাপের মুখে রয়েছে। অক্টোবরে ওমান বাদে উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি দিনে ১ কোটি ৮৪ লাখ ব্যারেলে পৌঁছালেও, গত দুই মাসের বেশি সময় ধরে ইরান কোনো উল্লেখযোগ্য তেল রপ্তানি করতে পারেনি। অর্থনৈতিক এই মন্দার কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বাড়িয়ে দিয়েছে তেহরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর কঠোর অর্থনৈতিক চাপ অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে, ইরানের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজন নেই এবং ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের মধ্যস্থতার চেষ্টাও বাতিল করা হয়েছে।
অভ্যন্তরীণ ক্ষেত্রেও ইরান কঠিন পরিস্থিতির মোকাবিলা করছে। মুদ্রাস্ফীতির পাশাপাশি গ্যাসের জন্য দীর্ঘ সারি এবং বন্দর আব্বাসে জ্বালানি সংকটের প্রতিবাদে বিক্ষোভের মতো ঘটনা ঘটছে। তবে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এই অভ্যন্তরীণ সংকট নিয়ে কোনো আলোচনা না করার নির্দেশ দিয়েছেন। মুখপাত্র ইসমাইল বাঘাই দৃঢ়তার সাথে জানিয়েছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো বা সাময়িক স্থগিত করার কোনো প্রস্তাব তারা গ্রহণ করবে না। গালিবাফ আরও হুঙ্কার দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন করে কোনো ভুল পদক্ষেপ নেয়, তবে যুদ্ধের ময়দান কোথায় হবে তা ইরানের সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে।
সূত্র: যুগান্তর








