টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
রাজধানীতে মাত্র ৩৫ মিলিমিটার বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। এই দুর্ভোগের জন্য আবহাওয়াকে দায়ী না করে নগর ব্যবস্থাপনার ত্রুটি ও সমন্বয়হীনতাকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।