ইরানের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানালো সৌদি আরব

প্রকাশ:

কুয়েত ও বাহরাইনে ইরানের হামলা এবং সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি তেলবাহী জাহাজে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। বুধবার (১৮ নভেম্বর) সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে।

বিবৃতিতে রিয়াদ সমুদ্রপথে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরানের বাধা সৃষ্টির প্রচেষ্টার কড়া সমালোচনা করেছে। সংকট নিরসনে সামরিক উত্তেজনার পরিবর্তে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে দেশটি। এছাড়া মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষায় যেকোনো ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছে রিয়াদ।

এর আগে আরব লীগ, জিসিসি, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতারও ইরানের এসব হামলার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছিল। উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ নৌপথের নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরবের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

শেয়ার করুন