গোপালগঞ্জে বিএনপির কার্যালয় ভাঙচুর, দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের মহড়া

প্রকাশ:

গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়ায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একদল নেতাকর্মী এই ভাঙচুর চালায়। এ সময় তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা যায় এবং অনেকের মাথায় ছিল হেলমেট। জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত বিস্তৃত এলাকায় তারা মহড়া দিতে থাকে।

শহরের লঞ্চঘাট মোড়, মাদ্রাসা মোড় এবং জেলা পরিষদ ডাকবাংলোসহ বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে আওয়ামী লীগ কর্মীরা স্লোগান দিচ্ছে। মাইকে বাজানো হচ্ছে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহড়ায় অংশগ্রহণকারীর সংখ্যা বাড়তে দেখা গেছে, বিশেষ করে লঞ্চঘাট মোড় এলাকায় জমায়েত বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিজিবি টহল দিচ্ছে। গত বুধবার থেকে জেলার বিভিন্ন স্থানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জে থমথমে অবস্থা বিরাজ করছে। দোকানপাট বন্ধ থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।

শেয়ার করুন