রাজধানীর চকবাজারের ছোট কাটারায় অবস্থিত মনজুর খান প্লাজার ছয়তলার একটি দোকানে সোমবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে এবং ৫টা ৪ মিনিটে খবর পেয়ে ইউনিটগুলো রওনা হয়। ৫টা ২২ মিনিট থেকে ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস এক খুদে বার্তায় জানায়,আজ সোমবার বিকেল ৫টা ২ মিনিটে আগুন লাগে। ৫টা ৪ মিনিটে ফায়ার সার্ভিস খবর পায় এবং একই সময়ে ইউনিটগুলো ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।
সূত্র: প্রথম আলো








