দেশে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট এক হাজার ২১৪ শিশুর প্রাণহানি হয়েছে। এর মধ্যে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এক হাজার ১০৩ জন এবং পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ শিশু মারা গেছে। দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে এক হাজার ১৩৫ শিশু হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ জনের দেহে হাম শনাক্ত হয়েছে, আর উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে এক হাজার ১১০ জন। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ১৮ হাজার ৮৭০ জন, যার মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৩ হাজার ২৭৩ জনের রোগটি নিশ্চিত হওয়া গেছে। দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে।
হামে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট এক লাখ ৯৪ হাজার ৬৩৩ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে এক লাখ ৮৬ হাজার ৭৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে বলে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে।
সূত্র: যুগান্তর








