রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায় মেনে নিতে মিয়ানমার বাধ্য বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। শুক্রবার বেলা ১১টার দিকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার আগামী এক থেকে দেড় বছরের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের প্রক্রিয়া নিশ্চিত করতে কাজ করছে।
সূত্র: দৈনিক আমার দেশ








