হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর (HIA) প্যাসেঞ্জার টার্মিনালের ভেতরে যাত্রীদের যাতায়াত সহজ করতে সম্পূর্ণ বিনামূল্যে শাটল সার্ভিস চালু করেছে। যেসব যাত্রীর কানেক্টিং ফ্লাইটের সময় কম, ভারী ব্যাগ রয়েছে অথবা দীর্ঘ পথ হাঁটতে কষ্ট হয়, তাদের জন্য এই সেবাটি অত্যন্ত সহায়ক।
আনুমানিক প্রতি ১৫ মিনিট পর পর এই শাটল বাসগুলো চলাচল করে, যার জন্য কোনো পূর্ব বুকিং বা নিবন্ধনের প্রয়োজন নেই। টার্মিনালের ডিপারচার ও অ্যারাইভাল জোনভেদে নির্দিষ্ট স্থান থেকে যাত্রীরা এই সেবা গ্রহণ করতে পারবেন। বিশেষ করে অ্যারাইভাল শাটলগুলো যাত্রীদের সরাসরি ইমিগ্রেশন এস্কেলেটরের কাছাকাছি নামিয়ে দেয়।
যাত্রীদের নিরাপত্তার স্বার্থে শাটল চলাকালীন সিটবেল্ট বাঁধা এবং শিশুদের সার্বক্ষণিক অভিভাবকের তত্ত্বাবধানে রাখার জন্য অনুরোধ করা হয়েছে। টার্মিনালের বিশাল পরিসরে দ্রুত ও নির্বিঘ্নে চলাচলের জন্য এই নতুন উদ্যোগটি যাত্রীদের ভোগান্তি অনেকাংশে কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা








