আবুধাবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে প্রথমে ব্যাট করে ২৭১ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। শুরুতে মাত্র ২৪ রানেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া জিম্বাবুয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়ে। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ ১৭২ রানেই অলআউট হয়ে যায়। এই হারের ফলে বাংলাদেশ শুধু মূল্যবান পয়েন্টই হারায়নি, বরং নিট রানরেটেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে। বর্তমানে বাংলাদেশের নিট রানরেট দাঁড়িয়েছে ১.৯৮০, যেখানে জিম্বাবুয়ে +১.৯৮০ রানরেট নিয়ে এগিয়ে আছে। জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৭২ রানে। তখন ফাইনালের দুদল নির্ধারিত হবে নিট রানরেটে।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, প্রতিটি দল লিগ পর্বে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে এবং পয়েন্ট টেবিলের শীর্ষ দুটি দল আগামী ২৩ অক্টোবরের ফাইনালে মুখোমুখি হবে। এখন বাংলাদেশের ফাইনালে খেলার বিষয়টি সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেই। আগামী ১৯ অক্টোবর জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের ফলাফল বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জিম্বাবুয়ে যদি আফগানিস্তানকে আজ হারিয়ে দেয়, তবে জিম্বাবুয়ের পয়েন্ট হবে ৪ এবং তারা সরাসরি ফাইনাল নিশ্চিত করবে। সেক্ষেত্রে ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয়ী হলে আফগানিস্তানের পয়েন্ট থাকবে শূন্য, যা বাংলাদেশকে ফাইনালে তুলে দেবে। তখন বাংলাদেশ ফাইনালে জায়গা করে নেবে।
তবে সমীকরণে জটিলতা তৈরি হতে পারে যদি আজ আফগানিস্তান জয়লাভ করে। আফগানিস্তান জিতলে তিন দলেরই পয়েন্ট সমান হওয়ার সম্ভাবনা তৈরি হবে। এরপর ২১ অক্টোবর বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে, তবে তিনটি দলেরই পয়েন্ট সমান দুই হয়ে যাবে। এমন পরিস্থিতিতে ফাইনালিস্ট নির্ধারণে নিট রানরেট বিবেচনা করা হবে। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার আজকের ম্যাচের ব্যবধানের ওপর নির্ভর করবে বাংলাদেশের লক্ষ্য কী হবে। আফগানিস্তান বড় ব্যবধানে জিতলে বাংলাদেশের জন্য রানরেটের চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে পড়বে।
পরিস্থিতি বিচারে বাংলাদেশের জন্য সবচেয়ে সুবিধাজনক পথ হলো জিম্বাবুয়ের জয়। আফগানিস্তান জয় পেলে শেষ ম্যাচে শুধু জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামলে হবে না, রান রেট ঠিক রাখতে দ্রুত প্রতিপক্ষকে অলআউট করা এবং রানের গতি বাড়ানোর মতো বাড়তি চাপে থাকতে হবে তাওহিদ হৃদয়ের দলকে। এখন গোটা দলের নজর তাই আবুধাবির জিম্বাবুয়ে ও আফগানিস্তান ম্যাচের ফলাফলের দিকে।
সূত্র: দৈনিক আমার দেশ








