সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ:

সোমবার সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন যে, সংবিধান সংশোধন বা সংস্কারের প্রক্রিয়ায় বিরোধী দল প্রয়োজনীয় সহযোগিতা করছে না। তিনি বলেন, সরকার একটি সাংবিধানিক সংশোধনী আনতে চায়, যা অনেকের কাছে সংস্কার হিসেবে বিবেচিত হতে পারে। এ ক্ষেত্রে বিরোধী দলের পক্ষ থেকে গঠনমূলক ভূমিকার প্রত্যাশা করেন তিনি। ‘তারা সংস্কার বলে যদি তুষ্ট থাকেন, আমাদের আপত্তি নেই কিন্তু তারা এই সংবিধান সংশোধনীতে বিরোধী দল হিসেবে সহযোগিতা এখনো পর্যন্ত করছে না’—উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আমরা শুনেছি গতকাল বিরোধীদলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না, তবে ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবেন।

আমরা চাই তারা যেন ১৮ কোটি জনগণকে সহযোগিতা করেন। বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, সরকার চায় তারা গঠনমূলক সমালোচনা করুক এবং ভুল-ত্রুটি ধরিয়ে দিক। তবে মাঠের বক্তব্যের সাথে সাংবিধানিক সংস্কারের কাজে তাদের ভূমিকার মধ্যে মিল থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে’—বলেন তিনি।

শেয়ার করুন