বোয়েসেলের মাধ্যমে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু

প্রকাশ:

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো প্রকার অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি।

মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচিত কর্মীদের মাসিক মূল বেতন ধরা হয়েছে ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • পদের নাম: অপারেশনস অ্যাসিস্ট্যান্ট
  • নিয়োগকারী প্রতিষ্ঠান: ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন বিএইচডি
  • মাসিক মূল বেতন: ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত
  • কর্মীর সংখ্যা: ১১২ জন
  • চাকরির মেয়াদ: তিন বছর
  • কাজের সময়: সপ্তাহে ছয় দিন দৈনিক আট ঘণ্টা

আগ্রহী প্রার্থীদের বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। নিয়োগের শর্তানুযায়ী, কোম্পানি নির্ধারিত নিয়ম অনুযায়ী ওভারটাইম সুবিধা দেওয়া হবে। এছাড়া নিয়োগকারী প্রতিষ্ঠান কর্মীদের আবাসন, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত সুবিধার ব্যবস্থা করবে।

আবেদন পদ্ধতি ও বাছাই প্রক্রিয়া

আগ্রহীরা ৬ নভেম্বর (আজ) সকাল ১০টা থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত বোয়েসেলের নির্ধারিত লিংকে (https://employee.oep.gov.bd/employee/registration) অনলাইনে আবেদন করতে পারবেন। প্রাথমিকভাবে সফটওয়্যার ব্যবহার করে লটারির মাধ্যমে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হবে। পরবর্তীতে কারিগরি ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নিয়োগকারী প্রতিষ্ঠান চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নির্বাচন করবে।

বোয়েসেল স্পষ্টভাবে জানিয়েছে, নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়েই প্রার্থীকে কোনো ধরনের আর্থিক লেনদেন করতে হবে না। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থেকে সব ধরণের আর্থিক প্রতারণা ও লেনদেন থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিয়োগের যাবতীয় তথ্য বোয়েসেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

  • ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী।
  • ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, প্রজ্ঞাপন জারি।
  • ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন।
  • বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, আবেদন শুরু আজ।
  • তুরস্কের পার্লামেন্টের অনুমোদন পেল মক্কা প্রতিরক্ষা চুক্তি।
  • ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত’ বলা সেই হাফিজ এখন জেলা জামায়াতের আমির।
শেয়ার করুন