অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন মেটাতে অনেক সময় ব্যক্তিগত ঋণের প্রয়োজন হয়। বাড়ির সংস্কার, উন্নত চিকিৎসা, সন্তানের পড়াশোনা কিংবা জরুরি ব্যক্তিগত খরচ সামলাতে বিভিন্ন ব্যাংক ব্যক্তিগত ঋণ বা পারসোনাল লোন প্রদান করে থাকে। এক্ষেত্রে বেসরকারি খাতের সিটি ব্যাংক গ্রাহকদের ব্যক্তিগত ঋণের সুযোগ দিচ্ছে, যেখানে ঋণের পরিমাণ সর্বনিম্ন ২ লাখ থেকে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। বিপদে–আপদে নানা কারণে হঠাৎ বড় অঙ্কের অর্থের প্রয়োজন হতে পারে।
সিটি ব্যাংকের এই ঋণ প্রাপ্তির যোগ্যতা ও সীমা আবেদনকারীর আয়ের ওপর নির্ভর করে। বেসরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে মাসিক বেতন কমপক্ষে ৪০ হাজার টাকা হতে হয়। এই বেতন কাঠামোয় গ্রাহক সাধারণত ৩ থেকে সাড়ে ৩ লাখ টাকা ঋণ পেতে পারেন। আবার মাসিক বেতন ৫০ হাজার টাকা হলে ঋণের পরিমাণ ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে আয় অনুযায়ী ঋণের চূড়ান্ত সীমা নির্ধারণ করে ব্যাংক। গত দুই মাস ধরে ব্যাংকটি ঋণের সর্বোচ্চ সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকায় উন্নীত করেছে। তবে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে বেতনের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয়েছে, তাতে ঋণের পরিমাণও কমবে। পাশাপাশি প্রতিযোগিতামূলক সুদহারের সুবিধা দেওয়ার কথা উল্লেখ করেছে ব্যাংকটি।
সিটি ব্যাংকের হেড অব প্রোডাক্টস (অ্যাকুইজিশন্স অ্যান্ড চিফ ব্যাংকাসুরেন্স অফিসার) সুবীর কুমার কুন্ডু জানান, ব্যক্তিগত ঋণের সুদের হার সাধারণত ১০ থেকে ১১ শতাংশের মধ্যে থাকে, তবে তা পরিবর্তনশীল। তিনি বলেন, আবেদনের পর গ্রাহকের পেশা, চাকরির ধরন, স্থায়ীত্ব এবং আয়ের উৎস যাচাই করে ঋণপ্রাপ্তির সীমা ঠিক করা হয়। ব্যাংকটি প্রতি মাসে এই খাতে প্রায় ২০০ কোটি টাকা ঋণ বিতরণ করে, যার বড় অংশই চাকরিজীবীরা নিয়ে থাকেন। সিটি ব্যাংক সূত্রে জানা গেছে, শুধু এই প্যাকেজে মাসে প্রায় ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করে সিটি ব্যাংক। চাকরিজীবীরা এ ঋণ বেশি গ্রহণ করেন বলে জানান ব্যাংকটির কর্মকর্তারা। এখন এটা ১০ থেকে ১১ শতাংশ হয়।
ঋণ প্রাপ্তির সাধারণ শর্তাবলি
- আবেদনকারীর বয়স ২২ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- বেসরকারি চাকরিজীবীদের একই প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
- বাড়িওয়ালাদের ক্ষেত্রে মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার টাকা হতে হবে।
- পেশাজীবী যেমন চিকিৎসক, প্রকৌশলী, স্থপতি ও হিসাববিদদের কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা ও মাসিক ৬০ হাজার টাকা আয় থাকতে হবে।
- ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসার বয়স কমপক্ষে তিন বছর এবং মাসিক আয় অন্তত ১ লাখ টাকা প্রয়োজন।
প্রয়োজনীয় নথিপত্র
ঋণের আবেদনের সময় চাকরিজীবী ও অন্যান্য পেশার গ্রাহকদের কিছু নির্দিষ্ট নথিপত্র জমা দিতে হয়। এগুলোর মধ্যে রয়েছে
- আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের কপি।
- আবেদনকারীর তিন কপি এবং জামিনদারের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
- উভয়ের ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড অথবা অফিসিয়াল পরিচয়পত্র।
- আবেদনকারীর হালনাগাদ ই-টিআইএন সনদ ও সর্বশেষ ইউটিলিটি বিলের কপি।
- চাকরিজীবীদের জন্য লেটার অব ইনট্রোডাকশন, বেতন সনদ বা বিবরণী এবং ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট।
- পেশাজীবীদের জন্য ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট, পেশাগত সনদের কপি এবং আয়ের ঘোষণা।
ঋণ পরিশোধের মেয়াদ গ্রাহকের সুবিধা অনুযায়ী ১২ থেকে ৬০ মাস বা এক থেকে পাঁচ বছর পর্যন্ত হতে পারে। অর্থাৎ ঋণগ্রহীতা নিজের সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী পরিশোধের মেয়াদ বেছে নিতে পারবেন।
সিটি ব্যাংকের ভাষ্যমতে, ব্যক্তিগত ঋণের বিপরীতে কোনো গোপন চার্জ বা অতিরিক্ত মাশুল নেই।
এছাড়া ঋণগ্রহীতার মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে ঋণের দ্বিগুণ পরিমাণ বিমা সুরক্ষার ব্যবস্থাও রয়েছে।
তবে আবেদনের আগে ব্যাংক থেকে সুদহার, প্রসেসিং ফি ও কিস্তির হিসাব সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নেওয়া জরুরি, কারণ ঋণের পরিমাণ ও মেয়াদের ওপর ভিত্তি করে এগুলো পরিবর্তিত হয়। যে কোনো ব্যাংক হিসাবের মাধ্যমেই এই ঋণের আবেদন করা সম্ভব।
- আবেদনে কী লাগবে।
সূত্র: প্রথম আলো








