ইরানের উত্তেজনায় জি-৭ দেশগুলোর কাছে শান্তির বার্তা কাতারের প্রধানমন্ত্রীর

প্রকাশ:

ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিরতা কমাতে কূটনৈতিক উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি। ফ্রান্সের প্যারিসে চলমান জি-৭ সম্মেলনে যোগ দিয়ে তিনি উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও শান্তির বার্তা বিশ্বনেতাদের কাছে তুলে ধরছেন। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে অংশ নেওয়া বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের কাছে উপসাগরীয় অঞ্চলের এই অবস্থান তুলে ধরবেন তিনি।

সম্মেলন চলাকালে কাতারের প্রধানমন্ত্রী ব্রিটেন, ফ্রান্স, ইতালি ও জার্মানির প্রতিনিধিদের পাশাপাশি সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও গুরুত্বপুর্ণ বৈঠক করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের বিষয়বস্তু ও উপসাগরীয় দেশগুলোর অবস্থান এসব আলোচনায় প্রাধান্য পাচ্ছে।

আলজাজিরার সাংবাদিক রেবেকা কলার্ড মঙ্গলবার (১০ নভেম্বর) প্যারিস থেকে জানান, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর থেকেই কাতারের প্রধানমন্ত্রীর প্রধান লক্ষ্য ছিল ইরান ইস্যুকে কেন্দ্র করে সংঘাত এড়ানোর প্রয়োজনীয়তা জি-৭ সদস্যদেশগুলোর সামনে তুলে ধরা। বিশেষ করে মধ্যবর্তী নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো বিদেশি নেতার এটিই ছিল প্রথম বৈঠক, যা নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ কৌতূহল ছিল।

বৈঠক শেষে ট্রাম্পের বক্তব্যে আগের তুলনায় কিছুটা নমনীয় সুর লক্ষ্য করা গেছে, যা জি-৭ এর অংশীদার দেশগুলো ইতিবাচকভাবেই দেখছে। ইরানকে কেন্দ্র করে উদ্ভূত অস্থিতিশীলতার প্রভাব কেবল মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে সীমাবদ্ধ নেই, বরং এর নেতিবাচক অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব ইউরোপসহ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এ কারণেই কাতারের মধ্যস্থতার এই বার্তা জি-৭ ভুক্ত দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার মতে, জি-৭-এর অংশীদার দেশগুলোও এমন বক্তব্য শুনতে আগ্রহী ছিল। এ কারণে উত্তেজনা কমানোর বিষয়ে কাতারের বার্তা জি-৭ দেশগুলোর কাছেও গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের বিস্তার রোধ এবং উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিতে চান তিনি।

শেয়ার করুন