ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) প্রধান পরাগ জৈনের সাম্প্রতিক বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের জল্পনা-কল্পনার অবকাশ নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, ‘র’ প্রধান চীন থেকে ঢাকা এসেছিলেন এবং এটি তার নিয়মিত সফরেরই অংশ। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে পরবর্তীতে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলেও তিনি ইঙ্গিত দেন।
সফরের উদ্দেশ্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, এটি কোনো অস্বাভাবিক বিষয় নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের গোয়েন্দা প্রধানও এর আগে ভারত সফর করেছেন। তিনি আরও বলেন, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মতো তিনিও বিশ্বাস করেন যে, পররাষ্ট্রনীতিতে বন্ধু পরিবর্তন করা সম্ভব হলেও প্রতিবেশী পরিবর্তন করা যায় না। প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা স্বাভাবিক কূটনৈতিক প্রক্রিয়ারই অংশ।
কূটনৈতিক সূত্র অনুযায়ী, পরাগ জৈনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল গত রোববার বিকেলে নয়াদিল্লি থেকে ঢাকায় পৌঁছায়। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) আমন্ত্রণে এই সরকারি সফরে আসা প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন অশ্বিন মুকুন্দ কোটনিস, রাহুল নেগি ও শৈবাল রায় চৌধুরী। ভারতের স্পেশাল প্রোটেকশন গ্রুপের (এসপিজি) সচিব হিসেবেও দায়িত্ব পালনরত পরাগ জৈন এবং তার দল দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে এই সফরে এসেছিলেন।
সফরকালে ভারতীয় প্রতিনিধি দলটি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামসুল ইসলাম এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক করেন। দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনার পর প্রতিনিধি দলটি সোমবার ঢাকা ত্যাগ করে। মূলত দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও কৌশলগত বোঝাপড়া আরও শক্তিশালী করার অংশ হিসেবেই এই সফর অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে।
হঠাৎ করে ‘র’ প্রধানের সফর কেন—এমন প্রশ্নের জবাবে ডা.
আমাদের যিনি গোয়েন্দা প্রধান আছেন, তিনি তো ভারতে গিয়েছিলেন।
সূত্র: মানবজমিন








