জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশগ্রহণের উদ্দেশ্যে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে তিনি সেখানে পৌঁছান, যার সাথে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
সফরসূচির প্রথম দিনেই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে শুরু হওয়া এই বৈঠকটি প্রায় ৩০ মিনিট স্থায়ী ছিল। বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু। মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে এ বৈঠক শুরু হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।
আলোচনাকালে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। আন্তর্জাতিক এই জলবায়ু সম্মেলন শুরুর ঠিক আগের দিন দুই রাষ্ট্রপ্রধানের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
সূত্র: গালফ বাংলা








